Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে ডাব গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

 

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে সজীব প্রামাণিক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোররাত ৪ টার দিকে উপজেলার উলিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব প্রামাণিক উলিপুর পাড়ার বাসিন্দা এবং ফজলু ওরফে ফজু প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা একটি বড় নারিকেল গাছের নিচে সজীব প্রামাণিককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ সময় তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাব পাড়ার উদ্দেশে সজীব নারিকেল গাছে উঠেছিলেন। গাছটি বেশ উঁচু হওয়ায় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মা মাসুদা বেগম জানান, রাত আনুমানিক তিনটার দিকে তিনি ছেলেকে শেষবার দেখেছেন। তিনি আরও বলেন, সজীব নেশাগ্রস্ত ছিলেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us