০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

বগুড়ায় নকল তাল মিসরি কারখানায় ৫ লাখ টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া শহরে নকল ও অনিরাপদ তাল মিসরি উৎপাদনের দায়ে আবিদ ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ হতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের আটাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা যায় অভিযানকালে আবিদ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটি নিষিদ্ধ টেক্সটাইল রং ব্যবহার করে শিশুখাদ্য হিসেবে তাল মিসরি প্রস্তুত করছে। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, নকল মোড়কে তাল মিসরি মোড়কজাতকরণ এবং চানাচুর, সেমাই ও বুন্দিয়া তৈরিতে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধের দায় স্বীকার করায় মোবাইল কোর্টে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ২৩, ২৭, ৩২ (গ) ও ৩৩ ধারায় মেসার্স আবিদ ট্রেডার্সকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ বিধি মোতাবেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে বগুড়া জেলা পুলিশের একটি দল।

জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নকল তাল মিসরি কারখানায় ৫ লাখ টাকা জরিমানা

Update Time : ০৬:৪৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬