০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শেরপুরে অগ্নিকাণ্ডে পল্লী বিদ্যুৎ কর্মচারীর বসতবাড়ি ভস্মীভূত

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর বসতবাড়ি পুড়ে গেছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের টাউন কলোনি মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এস এম খোকন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ইলেকট্রিশিয়ান।

ক্ষতিগ্রস্ত এস এম খোকন জানান, দুপুরে মোবাইল ফোনটি চার্জে দেওয়া অবস্থায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা শুকনো কাপড় থেকে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। আগুনে নগদ ৫০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজসহ ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, আগুন দেখে প্রতিবেশীরা প্রথমে দূর থেকে পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন। তবে বিদ্যুতের শর্টসার্কিটের ভয়ে কেউ বাড়ির ভেতরে প্রবেশ করতে সাহস পাননি। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ও বগুড়া সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

শেরপুরে অগ্নিকাণ্ডে পল্লী বিদ্যুৎ কর্মচারীর বসতবাড়ি ভস্মীভূত

Update Time : ০৬:২০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬