শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুর শহরের রামচন্দ্রপুরপাড়া নিবাসী বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন গোলাপ আর নেই। তিনি রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাযা সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
তার মৃত্যুতে দক্ষিণ বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক লেখক ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী মোঃ সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরে আকতার হোসেন গোলাপ আর নেই
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ০৭:৫৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- ২২০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ























