০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক:
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে ৷ প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার এবং বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার ও প্রতিষ্ঠানটির প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

এছাড়াও, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদ, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। প্রধান অতিথি তার বক্তব্যে, শিক্ষার্থীদের যোগ্য ও ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, সৃজনশীল সহশিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচণ্ড প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গতিকে আরও বেগবান করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্নেল মো. মাসুদ রানা, পিএসসি, পিএইচডি, শিক্ষকমণ্ডলীসহ বগুড়া সেনানিবাসের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাগণ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা বন্ধের আহ্বান জানাল রাশিয়া

বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬