০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

তারেক রহমান আজ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন

শেরপুর নিউজ ডেস্ক:

আজ বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিন দিনের এই প্রচারাভিযান শুরু হচ্ছে রাজশাহী দিয়ে। এদিন দুপুরে তিনি রাজশাহীতে জনসভায় বক্তৃতা করবেন।

গতকাল বুধবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। এরপর বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত সাড়ে ৭টায় বগুড়ায় আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন।’

বিএনপির চেয়ারম্যান শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। একই দিন বিকেল সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে জনসভা, শনিবার (৩১ জানুয়ারি) বেলা ২টায় সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে, ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভা করবেন। এই সফরকালে দুদিন বগুড়ায় রাতযাপন করবেন বিএনপির চেয়ারম্যান।

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রামে এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী প্রচারাভিযান করেছেন তিনি। মঙ্গলবার রাত পর্যন্ত বিএনপির চেয়ারম্যান ১৬টি নির্বাচনী জনসভা করেছেন।

তারেকের অপেক্ষায়

বৃহস্পতিবার রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তিনি রাজশাহী সফরে আসছেন। তাঁর এই সফর ঘিরে উজ্জীবিত রাজশাহীর নেতা-কর্মীরা। তারেক রহমান জনসভায় এসে এ অঞ্চলের মানুষের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি তিনি ধানের শীষে ভোট চাইবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে নামবেন তারেক রহমান। বেলা দেড়টায় হজরত শাহ মখদুমের মাজার জিয়ারত করে ২টায় ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসভায় যোগ দেবেন। এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতা-কর্মীরা অংশ নেবেন।

রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান বেলা সাড়ে ৩টায় নওগাঁর পথে রওনা দেবেন। সফরসূচি অনুযায়ী বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ জনসভায় জয়পুরহাটের নেতা-কর্মীরা অংশ নেবেন। নওগাঁর সমাবেশ শেষ করে তিনি যাবেন বগুড়া। সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলতাফুন্নেসা মাঠে জনসভায় বক্তৃতা দেবেন বিএনপির চেয়ারম্যান।

তারেক রহমানের আগমন উপলক্ষে বুধবার দুপুরে বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, দলের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ অন্য নেতারা মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।

বিএনপির নেতা-কর্মীরা বলছেন, রাজশাহীর জনসভা থেকেই তারেক রহমান উত্তরের মানুষকে নিয়ে তাঁর স্বপ্ন ও পরিকল্পনার কথা বলবেন। পাশাপাশি তিনি তিন জেলার ধানের শীষের ১৩ প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। তারেক রহমান তাঁর বক্তব্যে রাজশাহীর পদ্মা নদী, ঐতিহ্যের সিল্ক ও বরেন্দ্র অঞ্চলের পানি-সংকটের সমাধান নিয়ে নিজের ভাবনা তুলে ধরতে পারেন। তা ছাড়া এ অঞ্চলের পান, মাছ, আম ও সিল্ক নিয়েও তাঁর পরিকল্পনার কথা জানাতে পারেন।

রাজশাহী সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী অঞ্চলের বিএনপির নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষও তারেক রহমানকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। তাই জনসভাস্থলে লাখো মানুষের ঢল নামবে। এই জনসভা রূপ নেবে ঐতিহাসিক জনসভায়।

বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, ‘২২ বছর আগে ২০০৪ সালে তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী এসেছিলেন। এত দিন পর তাঁর আগমন ঘিরে আমরা সবাই উচ্ছ্বসিত।’

এই জনসভা ঘিরে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠের আশপাশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে। মঙ্গলবার দুপুরে র‍্যাবের পক্ষ থেকে ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।

রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উপকমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) গাজিউর রহমান বলেন, ‘জনসভা এবং তারেক রহমানের নিরাপত্তা দিতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে সাদা পোশাকে পুলিশের গোয়েন্দারা কাজ করছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তাঁরা সতর্ক আছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তারেক রহমান আজ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন

Update Time : ০৭:১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬