০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

শাজাহানপুরে বিদেশি পিস্তলসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ সস্ত্রীক গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শাজাহানপুরে জার্মান পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মো. সাজ্জাদ হোসেন নামের এক ‘শীর্ষ সন্ত্রাসী’ ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ও রাতে দুই দফায় পরিচালিত অভিযানে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রাদীঘি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সেনাবাহিনী।

গ্রেপ্তার সাজ্জাদ হোসেন বয়রাদীঘি গ্রামের বাসিন্দা। অপর গ্রেপ্তার হলেন তার স্ত্রী ও সহযোগী জান্নাত আক্তার।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর একটি দল সাজ্জাদকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ তার কাছে জার্মানির তৈরি একটি ৯ মিলিমিটার পিস্তল থাকার কথা স্বীকার করেন।

পরে সাজ্জাদকে নিয়ে অস্ত্র উদ্ধারে তার বাড়িতে অভিযানে যায় সেনাবাহিনী। এসময় তার স্ত্রী জান্নাত আক্তার সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিস্তলটি বাড়ির পাশের একটি নর্দমায় ফেলে দেন।

পরে ৪০ বীর-এর অধিনায়ক লে. কর্নেল তানভীরের নেতৃত্বে তল্লাশি চালিয়ে নর্দমা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এ ছাড়া ওই বাড়ি থেকে বেশকিছু দেশীয় ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সাজ্জাদের অন্যান্য সহযোগীদের সন্ধানে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে বিদেশি পিস্তলসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ সস্ত্রীক গ্রেপ্তার

Update Time : ০৭:০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬