০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে এ জনসভা হয়। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল, তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে, যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে।’

নোয়াখালীর হাতিয়ায় সোমবার বিএনপির নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন দলের প্রধান।

১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিতেও দলের নেতা-কর্মীসহ ভোটারদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘শুধু ভোট দিয়ে চলে আসলেই চলবে না। ভোট দিয়ে ওইখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে আনতে হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘কথা একটাই, আমি বারেবারে একটা কথা বলি, এই দেশটা আমাদের। আমরা সবাই মিলে, সকল ধর্মের মানুষকে একসাথে রেখে দেশটা গড়তে হবে। এই দেশ আমাদের সকলকে পরিশ্রম করে গড়ে তুলতে হবে। কারণ, এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।’

২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন তারেক রহমান। সিলেট থেকে সেদিন ঢাকার পথে আরও ৬টি পৃথক সমাবেশে অংশ নেন তিনি। গত রোববার চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ শেষ করে পথে পথে ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় অংশ নেন। এরই অংশ হিসেবে গতকাল নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

নির্বাচনী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

নির্বাচনী সফরের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে বেলা আড়াইটায় সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। গতকাল বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

মাহদী আমিন জানান, ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যা ছয়টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা সাতটায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। কর্মসূচি শেষে রাত আটটায় গুলশানের নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: তারেক রহমান

Update Time : ০৭:০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬