০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

কক্সবাজারে ইজিবাইক চালককে গলাকেটে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

কক্সবাজারের রামুতে মো. বাবুল (৩৫) নামে এক ইজিবাইক চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকায় স্থানীয়রা নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন।

নিহত মো. বাবুল রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম গ্রামের মৃত আব্দু সালামের ছেলে। তার পরিবারে স্ত্রীসহ তিন সন্তান রয়েছে।

স্থানীয়দের ধারণা, ইজিবাইক (অটোরিকশা) ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বাবুলকে হত্যা করা হয়েছে।

নিহতের ছোট ভাই জানান, সন্ধ্যায়ও বাড়ি থেকে বের হওয়ার আগে বড় ভাই বাবুলের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যুর খবর শুনে স্তম্ভিত হয়ে পড়ি।

রামু থানার ওসি (তদন্ত) শেখ মো. ফরিদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ইজিবাইক চালককে গলাকেটে হত্যা

Update Time : ০৬:৪৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬