০৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

শেরপুরে মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলায় পচা ও নষ্ট ডিম ব্যবহার করে বিস্কুট উৎপাদনের দায়ে একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) শেরপুর উপজেলার শেরুয়া, হামছায়াপুর এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ মনিটরিং অভিযানে “মর্ডান ব্রেড এন্ড বিস্কুট” ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা প্রদান ও আদায় করা হয়।
অভিযানকালে খাদ্যপণ্যে নষ্ট ও পচা ডিম ব্যবহার, বিএসটিআই অনুমোদনহীন প্যাকেট ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং বিএসটিআই লাইসেন্স হালনাগাদ না থাকার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল। এছাড়া অভিযানে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরে মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৬:৩৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬