০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

শিবচরে নিখোঁজ কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক:

মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের তিন দিন পর মোহাম্মদ শহীদুল ইসলাম (৫২) নামে এক বিশিষ্ট কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজারসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ের নিচের একটি আন্ডারপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার নৃশংস হত্যাকাণ্ডে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ঢাকার গুলশানে একটি ব্যাংকে পে-অর্ডার জমা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। ওই দিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন ২২ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের নিচে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের কাছে থাকা কাগজপত্র ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়।
শিবচর থানা ভারপ্রাপ্ত (ওসি) রাকিবুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত থেকে এটি একটি নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ শুরু করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিবচরে নিখোঁজ কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

Update Time : ০৭:৪৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬