০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

ভাঙ্গায় নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গায় আলোর দিশা নিরাময় কেন্দ্রে যুবক রাজ্জাক মাতুব্বরকে পিটিয়ে হত্যা করেছে কেন্দ্রের লোকজন। ঘটনার পর কেন্দ্রের মালিক মিজানুর রহমানসহ সেখানে কর্মরত লোকজন পালিয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার পৌর সদর নওপাড়া গ্রামে অবস্থিত ওই নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রাজ্জাক ভাঙ্গা উপজেলার পৌরসভার পূর্ব হাসামদিয়া গ্রামের মৃত ছামাদ মাতুব্বরের ছেলে।

স্বজনদের অভিযোগ, মঙ্গলবার রাতে রাজ্জাককে ওই নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। সে বাড়িতে কিছুটা পাগলামি করত এবং নেশায় আসক্ত ছিল। শুক্রবার সকালে কেন্দ্র থেকে তার স্বজনদের সংবাদ দেন রাজ্জাক অসুস্থ। সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ভাঙ্গা হাসপাতালে এসে রাজ্জাকের লাশ দেখতে পান। রাজ্জাকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

তাদের দাবি, রিহাব সেন্টারের মালিক মিজানুরসহ তার লোকজন রাজ্জাককে পিটিয়ে হত্যা করেছে। তারা এর সুষ্ঠু তদন্তসহ বিচার চান।

এদিকে নিরাময় কেন্দ্রে ভর্তি থাকা ৪০ থেকে ৫০ জন রোগী সেখান থেকে বের হতে ভেতরের আসবাবপত্রসহ দরজা-জানালা ভাঙচুর করেছে। সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ও ভাঙ্গা থানার ওসি ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও বেগতিক হয়ে দাঁড়ায়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ভাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজন, পুলিশ, রোগীর স্বজনরা ও সেনাবাহিনীর হস্তক্ষেপে রোগীদের কিছুটা শান্ত করা হয়।

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরে বেশকিছু দাগ রয়েছে এবং নাক-কান দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যা

Update Time : ০৭:৫৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬