০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক:

সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৮টার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মাজারের উদ্দেশে রওনা হন তিনি। পরে সেখানে পৌঁছে রাত সোয়া ৯টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

শাহজালালের (রহ.) মাজার থেকে খাদিমনগরে হয়রত শাহ পরাণের (র.) মাজারে যান তারেক রহমান। দুই মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন তিনি।

সিলেট বিমানবন্দরে বিএনপি চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাতে ভিড় করে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। বিমানবন্দর থেকে মাজার পর্যন্ত যেতে রাস্তার দু পাশে হাজারও জনতা হাত নেড়ে তারেক রহমানকে অভিবাদন জানান। এসময় গাড়ি থেকে হাত নেড়ে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছামূলক সাড়া দেন তিনি।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

Update Time : ০৬:৪৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬