০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

যশোরে দোকানিকে কুপিয়ে হত্যার পর হামলাকারীকে পিটিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্কঃ

যশোরের চৌগাছায় দোকানিকে কুপিয়ে হত্যার পর হামলাকারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও হযরত আলীর ছেলে আব্দুল আলীম পলাশ হোসেন (৩৫)।

জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার জগহাটি গ্রামের পলাশ একই গ্রামের রফিকুল ইসলামের কাছে কিছুদিন আগে জমি বিক্রি করেন। পরে ওই জমিই পলাশ তার মা ও বোনের নামে হেবা করেন। এ নিয়ে রফিকুল ইসলাম ও পলাশের মধ্যে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম হেবা তুলে নিতে পলাশকে চাপ দিচ্ছিলেন বলেও জানা গেছে।

এই ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে চৌগাছা উপজেলার সলুয়া কলেজ সংলগ্ন আপেলের স’মিলের সামনে রফিকুলের ওপর হামলা চালায় পলাশ। এসময় পলাশ ধারালো হাঁসুয়া দিয়ে রফিকুল ইসলামের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একপর্যায়ে রফিকুল ইসলাম ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

পরিবারের সদস্যরা জানান, ঢাকায় নেওয়ার পথে নড়াইল পৌঁছালে রফিকুল ইসলাম মারা যান। পরে স্বজনরা তাকে যশোর এনে ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখেন।

এদিকে হামলার খবর পেয়ে স্থানীয়রা পলাশকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকেও যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

চৌগাছা থানার ওসি রেজাউল করীম জানান, পলাশ সন্ত্রাসী প্রকৃতির। তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। সে জমিজমা নিয়ে বিরোধের জেরে রফিকুলকে কুপিয়ে হত্যা করে। এই খবর পেয়ে স্থানীয়রা তাকে আটক করে গণপিটুনি দেয়। এতে পলাশেরও মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যশোরে দোকানিকে কুপিয়ে হত্যার পর হামলাকারীকে পিটিয়ে হত্যা

Update Time : ০৮:৫৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬