০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বগুড়া-৫ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু

শেরপুর নিউজ ডেস্কঃ

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) শেরপুর বাসস্ট্যান্ডে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তিনি তার নির্বাচনী কর্মপরিকল্পনা ও দলের সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

ব্রিফিংকালে মীর মাহমুদুর রহমান চুন্নু বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা বর্তমান জোট থেকে বের হয়ে এসেছি। আসন্ন নির্বাচনে আমরা এককভাবে ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো। জনগণের ভোটাধিকার নিশ্চিত করা ও এলাকায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা মাঠে থাকবো। নির্বাচনী প্রচারণার প্রস্তুতি বিষয়ে তিনি আরও জানান, শেরপুর ও ধুনট উপজেলার প্রতিটি ঘরে হাতপাখার দাওয়াত পৌঁছে দিতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডা: মো: শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল বাশার, বগুড়া জেলা ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক ওমর ফারুক, বিশালপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ জনি প্রমুখ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পবিত্র হজ পালনে সৌদি যাচ্ছেন অভিনেত্রী চম্পা

বগুড়া-৫ আসনে হাতপাখা প্রতীকে লড়বেন প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু

Update Time : ০৭:০৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬