০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ধুনটে পুলিশকে হেনস্তা করার ঘটনায় ২ জন গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক

বগুড়ার ধুনটে মব সৃষ্টি করে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

মঙ্গলবার (২০ জানুয়ারী) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন মুরগী ব্যবসায়ী মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)। তারা দুজনেই ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার বগুড়া সদর ট্রাফিক থেকে টিএসআই আবুল কালাম আজাদ ট্রাফিক চেকপোস্ট করার জন্য ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ডে দায়িত্ব পালন করছিলেন। চেকপোস্ট চলাকালে দুইটি মোটর সাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করে একটি মোটর সাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় মটরযান আইনে মামলা দেন। আরেকটি গাড়ীর কাগজপত্র সঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক টিএসআই আজাদকে জানিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দেন।

সেখানে উপস্থিত মুরগী ব্যবসায়ী মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ দাবি করেন কনস্টেবল খালেক টাকা নিয়ে মোটর সাইকেল ছেড়ে দিয়েছেন। এসময় তারা স্থানীয় লোকজন জড়ো করে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা দেয় এবং পুলিশের উপর আক্রমণ করে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করেন।

পরে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে কনস্টেবল আব্দুল খালেক ও কনস্টেবল আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় সোমবার রাতে ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান বাদি হয়ে গ্রেফতারকৃত দুইজনসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে ধুনট থানায় মামলা দায়ের করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পবিত্র হজ পালনে সৌদি যাচ্ছেন অভিনেত্রী চম্পা

ধুনটে পুলিশকে হেনস্তা করার ঘটনায় ২ জন গ্রেফতার

Update Time : ০৬:৪২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬