শেরপুর নিউজ ডেস্কঃ
বগুড়ার শেরপুর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে ১৯ জানুয়ারি সোমবার এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক চানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহীন, বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু সাঈদ, সোহানুর রহমান লাবলু, জসিম উদ্দিন মন্ডল, শাহ আরিফ প্রমুখ।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























