১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ধুনটে বিএনপির ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার ধুনটের এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশসহ ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল করিম বাদি হয়ে থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেল সাড়ে ৫টায় জামায়াতের নেতাকর্মীরা এলাঙ্গী বাজার এলাকায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে থাকেন। এ সময় এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে জামায়াতের নেতাকর্মীদের প্রচারণায় বাঁধা প্রদান করে। এসময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের মারপিটে এলাঙ্গী ইউনিয়ন জামায়াতের আমিরসহ ৭ নেতাকর্মী আহত হয়েছেন।

সংবাদ পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। ঘটনার পর থেকে এলাঙ্গী বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

ধুনটে বিএনপির ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

Update Time : ০৭:০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬