১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে স্বামীর ওপর অভিমানে নববধূর আত্মহত্যা!

শিবগঞ্জ( বগুড়া)সংবাদদাতা:

বগুড়ার শিবগঞ্জে স্মার্টফোন কিনে না দেওয়ায় স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মহিমা (১৪) নামের এক কিশোরী গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার বিহার ইউনিয়নের ওছলগাড়ী গ্রামে। নিহত মহিমা ওই গ্রামের সাকিরুল ইসলামের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্মার্টফোন কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই একপর্যায়ে অভিমান করে মহিমা নিজ ঘরে গলায় ফাঁস দেয় বলে স্বজনদের দাবি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ

শিবগঞ্জে স্বামীর ওপর অভিমানে নববধূর আত্মহত্যা!

Update Time : ০৭:৪৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬