০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

এনপিএ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

শেরপুর নিউজ ডেস্ক:

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নতুন এ প্ল্যাটফর্মটির যাত্রার ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এনপিএ পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তাদের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করবে। এ প্ল্যাটফর্মের মূলমন্ত্র হিসেবে নির্ধারণ করা হয়েছে- গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষা।

এ সময় প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানান, এনপিএর ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কাউন্সিল হবে।

তিনি ৯৯ জন সদস্যের নাম ঘোষণা করেন। বাকি নামগুলো পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

১০১ জন সদস্যের মধ্যে রয়েছেন—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনিক রায়, অলীক মৃ, তুহিন খান, ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকার কর্মী ফেরদৌস আরা রুমি, তাসলিমা মিজি প্রমুখ।

ঘোষণাপত্র পাঠ করেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান এবং নাজিফা জান্নাত।

নাজিফা জান্নাত বলেন, পাঁচ মূলনীতির ওপর ভিত্তি করে এনপিএ কার্যক্রম পরিচালিত হবে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এনপিএ নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

Update Time : ০৬:৪৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬