০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

শ্রীপুরে শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক আছে সন্দেহে বিল্লাল হোসেন (৪০) নামে এক জুটমিলের শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন জানু মিয়া নামে এক ব্যক্তি। এ ঘটনায় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিল্লালকে মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নতুন বাঁশকান্দা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের টিমেক্স জুটমিলের কর্মী ছিলেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই কারখানার সামনে তাকে পিটিয়ে আহত করা হয়।

কারখানার শ্রমিকদের বরাত দিয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘জানু মিয়ার স্ত্রী ওই জুট মিলে চাকরি করেন। তার স্ত্রীর সঙ্গে বিল্লালের বিবাহবহির্ভূত সম্পর্ক আছে বলে সন্দেহ করেন জানু মিয়া। ঘটনার দিন সন্ধ্যায় করাখানার সামনে বিল্লালকে পেছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করেন জানু মিয়া। এ সময় ঘটনাস্থলেই বিল্লাল মাটিতে লুটে পড়েন। পরে সহকর্মীরা উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই দিন রাতে জানু মিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের ভাই হত্যা মামলা করলে ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

জানু মিয়ার স্ত্রী বলেন, ‘জানু মিয়ার স্ত্রীর সঙ্গে বিল্লালের কোনও ধরনের সম্পর্ক ছিল না। তার স্বামী মাঝেমধ্যে ভারসাম্যহীন হয়ে পড়েন। তখন তার স্ত্রী কাজে গেলেই সন্দেহ করতেন। ওই সন্দেহ থেকে হত্যার ঘটনা ঘটিয়েছেন।’

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রীপুরে শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

Update Time : ০৭:২৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬