০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

শেরপুরে গোয়াল ঘরের তালা কেটে পাঁচটি গরু চুরি

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে আসাদুল হক (৩৮) নামের এক কৃষকের গোয়াল ঘরের তালা কেটে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার বিশালপুর ইউনিয়নের পুরাতন পানিসাড়া গ্রামের তোজাম্মেল হক তজুর ছেলের বাড়ি থেকে এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগী কৃষক আসাদুল হক বলেন, প্রতিদিনের মত রোববার রাতে গোয়াল ঘরে গরু তোলার পর তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা কেটে ভেতরে ঢুকে চোরেরা চারটি গাভী ও একটি ষাঁড় গরু নিয়ে গেছে।

স্থানীয়দের ধারণা, এটি একটি পেশাদার চোর চক্রের কাজ। এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। চুরি হওয়া গরু উদ্ধারে ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে গোয়াল ঘরের তালা কেটে পাঁচটি গরু চুরি

Update Time : ০৬:৫৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬