০৩:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ফটিকছড়িতে গুলিতে এক ব্যক্তি নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের গুলিতে জামাল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার সন্ধ্যায় উপজেলার শাহনগর এলাকার দীঘির পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত জামাল প্রকাশ ওরফে ছোট জামাল লেলাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বশরত আলী মিস্ত্রি বাড়ির মো. ইউসুফের ছেলে। এ ঘটনায় আহত হন নাছির নামে আরেকজন। তিনিও একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামাল ও নাছির ইসলামিয়া বাজার থেকে এসে দীঘির পাড়ে দাঁড়ান। এ সময় পেছন থেকে মোটরসাইকেলে এসে দুই দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জামাল নিহত হন। অপরজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, লেলাং এলাকায় দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের একজনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে গুলিতে এক ব্যক্তি নিহত

Update Time : ০৬:৫৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬