০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানূর হোসেন (৩৫) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। হামলায় ইয়ানূরের সঙ্গে থাকা আল আমিন নামের একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে।ইয়ানূর উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি স্থানীয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের পদপ্রত্যাশী হিসেবে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নয়ন প্রধান নিশ্চিত করেছেন।স্থানীয় গ্রামবাসীরা জানান, কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের মসজিদের উদ্যোগে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই ওয়াজ মাহফিলের টাকা আদায়ের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন যুবদল নেতা ইয়ানূর হোসেন। হিসাব-নিকাশের টাকা নিয়ে গ্রামের মোস্তফা নামে একজনের সঙ্গে তাঁর দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে গ্রামবাসী ইয়ানূর ও মোস্তফা—এই দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। বিষয়টি কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে। পরে এলাকায় মানববন্ধন ও থানায় অভিযোগ দায়ের পর্যন্ত গড়ায়।

বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর তাঁর বন্ধু আল-আমিনকে নিয়ে আমিরপুর গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচবিবি–গোবিন্দগঞ্জ সড়কের ঢাকারপাড়া মোড়ে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন। তাঁদের চিৎকারে সড়কের পাশে থাকা গ্রামবাসীরা এগিয়ে এসে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানূর হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আল আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

Update Time : ০৭:০৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬