০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বগুড়ায় জেলা যুবদল নেতা লাবুকে দল থেকে বহিষ্কার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জেলা যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সাংগঠনিক স্বার্থে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতা রেজাউল করিম লাবুর কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। এছাড়া যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাকে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি জানায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং আদর্শিক অবস্থান সুদৃঢ় রাখতে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় জেলা যুবদল নেতা লাবুকে দল থেকে বহিষ্কার

Update Time : ০৬:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬