০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

রাজধানীতে সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক:

রাজধানীর কদমতলীর কুদার বাজার এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, আমার ভাই কদমতলী-জুরাইন এলাকায় বসবাস করত। সে ওই এলাকায় ভাঙারি ব্যবসা করত। দুই মাস যাবত সে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিল। রাতে জানতে পারি কদমতলীর কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে আমার ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে গেছে। পরে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

তিনি বলেন, কে বা কারা কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে সেটি এখনো বলতে পারছি না।

বিষয়ে জানতে চাইলে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরে শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আগে তিনি ভাঙারির ব্যবসা করলেও দুই মাস ধরে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিলেন। তারা ওই এলাকার স্থানীয়। হত্যার ঘটনায় যারা জড়িত তাদের শনাক্তের চেষ্টা চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

রাজধানীতে সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Update Time : ০৬:৫৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬