০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

কারামুক্ত হলেন আলোচিত জুলাইযোদ্ধা সুরভী

শেরপুর নিউজ ডেস্ক:

আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী ১০ দিন পর কারামুক্ত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৭টা ৫০ মিনিটে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। কারাগার থেকে বের হয়ে তিনি পরিবারের কাছে ফিরেছেন।

সুরভীর কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান ।

এর আগে তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সৈয়দ ফজলুল মাহদীর আদালতে তোলা হয়। শুনানি শেষে সুরভীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এ নিয়ে আদালত চত্বরে প্রতিবাদ এবং সুরভীর মুক্তির দাবিতে দিনভর বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

এ ঘটনার পর বিকেলে সুরভীর পক্ষে তার আইনজীবী রিমান্ড আদেশের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ রিভিশন আবেদন করেন। সন্ধ্যায় উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক ও ভারপ্রাপ্ত জেলা জজ অমিত কুমার দে সুরভীর রিমান্ড বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

কারামুক্ত হলেন আলোচিত জুলাইযোদ্ধা সুরভী

Update Time : ০৬:৪৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬