০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

দেশে আপাতত চালের দাম বাড়ার শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক:

দেশে বর্তমানে সরকারি খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে অন্তবর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এ অবস্থায় আপাতত চালের দাম বাড়ার কোনো শঙ্কা দেখছেন না তিনি।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় খাদ্য সচিব ফিরোজ সরকারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য উপদেষ্টা জানান, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এরমধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুত রয়েছে।

দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির উপরে পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে।

ভারত থেকে চাল আমদানির বিষয়ে আলী ইমাম মজুমদার বলেন, দেশটি থেকে চাল আমদানি স্বাভাবিক প্রক্রিয়াতেই হচ্ছে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নয় এবং সরকার বিষয়টিকে পুরোপুরি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

দেশে আপাতত চালের দাম বাড়ার শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

Update Time : ০৬:৩৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬