১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

শাজাহানপুরে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা গাঁজাসহ তাদের গ্রেফতার করে। অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো.জিল্লুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর নামকস্থানে এই অভিযান চালিয়ে ওই দুই কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ভোরে কুয়াশার কারনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের তৎপরতা কম থাকায় কারবারিরা ১০ কেজি গাঁজা নিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলায় পৌছে দিতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি সদস্যরা মহাসড়কে জামাদারপুকুর নামকস্থানে অবস্থান নেন। সকাল সাড়ে ৭ টার দিকে সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বগুড়া সদরের উত্তর সাতশিমুলিয়া গ্রামের রাজু মিয়া (৪০) ও লাহিড়ীপাড়া গ্রামের সিএনজি চালক আব্দুল হক আজাদ(৩৬)। গ্রেফতারকৃতদের নামে শাজাহানপুর থানায় এসআই তাহিদুল ইসলাম বাদি হয়ে মামলা করেছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শাজাহানপুরে ১০ কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেফতার

Update Time : ০৭:০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬