১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মাগুরায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র টিটো খুন

শেরপুর নিউজ ডেস্ক:

মাগুরার শালিখা উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজছাত্র টিটো মন্ডলকে (২০) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। এ সময় আরও চারজনকে জখম করা হয়।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার গজদুর্বা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাশের বলাই নাঘোসা গ্রামের লিটন মুসলি­র ছেলে সিফাত বিন ফাহিমকে পুলিশ আটক করেছে।

ছুরিকাঘাতে আহত গজদুর্বা গ্রামের লাবিব, ডলার ও মাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আহত শাকিলকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, ফাহিমসহ বেশ কয়েকজন যুবক গজদুর্বা গ্রামের নদীর পাড়ে কুঁড়েঘরে মাদক সেবন করছিল। এটা ওই গ্রামের টোকন মন্ডলের ছেলে টিটো জানতে পেরে গ্রামের অন্যদের জানায়। সেখানে উপস্থিত হয়ে কয়েকজন মাদকসেবীদের বাধা দেয়। এ সময় মাদক সেবনকারীরা ধারালো ছুরি দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে টিটো ও চারজন গুরুতর জখম হয়। মাগুরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী টিটোর মৃত্যু হয়।

মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আসামি করে শালিখা থানায় মামলা হয়েছে। জড়িত মূল আসামি সিফাত বিন ফাহিমকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মাগুরায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র টিটো খুন

Update Time : ০৬:৫৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬