০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

সরকারি ও বেসরকারি স্কুলের ছুটি কমল ১২ দিন

শেরপুর নিউজ ডেস্ক:

২০২৬ সালের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটি তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, আগামী বছরের তালিকায় ছুটি রাখা হয়েছে ৬৪ দিন। ২০২৫ সালে বাৎসরিক ছুটি ছিল ৭৬ দিন। সেই হিসাবে এবার ছুটি কমেছে ১২ দিন।

রবিবার (২৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এই তালিকা প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব সাবিনা ইয়াসমিন।

২০২৬ সালের ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, এবার শবে মেরাজ, সরস্বতী পূজা, ২১ ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, জন্মাষ্টমী, মহালয়া উপলক্ষে কোনো ছুটি রাখা হয়নি। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হবে।

এতে বাৎসরিক ছুটি কমে ৬৪ দিনে দাঁড়িয়েছে। এরমধ্যে সবচেয়ে বড় ছুটি আগামী ৮ থেকে ২৬ মার্চ মোট ১৯ দিনের।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকারি ও বেসরকারি স্কুলের ছুটি কমল ১২ দিন

Update Time : ০৭:৫৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫