নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ১৩ই ডিসেম্বর নন্দীগ্রাম থানা হানাদার মুক্ত দিবসে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ১৩ই ডিসেম্বর (শবিবার) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে বাসস্ট্যান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাজাহান আলী সাজু, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামাল মন্টু, মফিজুর রহমান, ওয়াসিম উদ্দিন, এস,এম হাসান আলী, আবুল কালাম আজাদ, আব্দুস সামাদ, সোলায়মান আলী, গোলাম রাব্বানী, হাবিবুর রহমান, আব্দুল হামিদ, আনসার আলী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের ছেলে জি, আর সৈকত প্রমুখ।
এছাড়াও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং নিহত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
শেরপুর নিউজ প্রতিবেদকঃ 


























