০৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শাজাহানপুরে নিখোঁজের ৫দিন পর পুকুরে মিলল শিশুর লাশ

শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: শাজাহানপুরে বাড়ির উঠানে খেলার সময় হঠাৎ নিখোঁজ হওয়ার ৫দিন পর বাড়ির পাশের পুকুরে পাওয়া গেল প্রায় ৩ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী শিশু তাওহীদ হাসানের লাশ। তাওহীদ হাসান উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদিঘী গ্রামের মালয়েশিয়া প্রবাসী সোহেলের ছেলে। গত ৮ ডিসেম্বর সোমবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির উঠানে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়।

তাওহীদের মামা তরিকুল ইসলাম জানান, ৩ ভাইবোনের মধ্যে তাওহীদ সবার ছোট। ২ বছর ৯ মাস বয়স হলেও মাত্র ৬-৭ মাস আগে সে হাঁটতে শুরু করে। এছাড়া ‘মা ডাক’ ছাড়া ভালোভাবে কথা বলাও শিখেনি। সোমবার সকালে নিজ বাড়ির উঠান থেকে নিখোঁজের পর তাওহীদের মা সম্পা বেগম ওই দিন বিকেলে শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করেন।

সেইসাথে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেন। একপর্যায়ে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে তাওহীদের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। শাজাহানপুর থানার ওসি মোহা: তৌহিদুল ইসলাম জানান, মাগরিবের নামাজের পর শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১২টি জরুরি নির্দেশনা দিলো সরকার

শাজাহানপুরে নিখোঁজের ৫দিন পর পুকুরে মিলল শিশুর লাশ

Update Time : ০৬:৩৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫