০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মেডিক্যাল বোর্ড পরামর্শ দিলে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে: ডা. জাহিদ

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। চিকিৎসা চলতে থাকলে আশা করি তিনি সুস্থ হয়ে ওঠবেন। এমন আশাবাদ ব্যক্ত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, তার (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা ভালো হলে এবং মেডিক্যাল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়া হবে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৯টায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর ও নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশীয় মেডিক্যাল বোর্ডের পাশাপাশি ডা. জোবাইদা রহমান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীনসহ বেশ কিছু দেশের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো হলে এবং মেডিক্যাল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়া হবে।

এ সময় হাসপাতাল এলাকায় খালেদা জিয়াসহ অন্যান্য রোগীদের চিকিৎসা নির্বিঘ্ন করতে রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন ডা. জাহিদ।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মেডিক্যাল বোর্ড পরামর্শ দিলে খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে: ডা. জাহিদ

Update Time : ০৭:২১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫