০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ছয় গুণিজন পেলেন বগুড়া লেখক চক্র পুরস্কার

শেরপুর নিউজ ডেস্ক:

কবি সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয় গুণিজনকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলনের দ্বিতীয় দিনে এ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, কবি-প্রাবন্ধিক আমিনুল ইসলাম। বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ।

বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সাবেক সচিব কবি শাহ সানাউল হক, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোতাহার হোসেন, বগুড়া ইয়ূথ কয়্যারের প্রতিষ্ঠাতা ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের সভাপতি তৌফিকুল আলম টিপু, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।

স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

প্রধান অতিথি কবি আমিনুল ইসলাম পুরস্কারপ্রাপ্ত ছয় বিশিষ্ট কবি সাহিত্যিকের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সম্মানিত অতিথিরা সনদপত্র প্রদান করেন ও উত্তরীয় পরিয়ে দেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব, শিশু সাহিত্যে হাসনাত আমজাদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় জামসেদ ওয়াজেদ এবং সাংবাদিকতায় মতিউল ইসলাম সাদি।

পুরস্কারপ্রাপ্তদের ওপর কথা বলেন কবি সৌম্য সালেক এবং সাংবাদিক মোহন আখন্দ। শুভেচ্ছা বক্তব্য দেন ড. এনামুল হক, আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ আব্দুল হান্নান।

এর আগে কবি ও লিটল ম্যাগাজিন সম্পাদক মনিরুল মনিরের লেখা ‘লিটল ম্যাগাজিন আন্দোলন ও কমিটমেন্টের সংকট’ বিষয়ক সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিন্দু বিসর্গ সম্পাদক সাবেদ আল সাদ, অনিন্দ্য সম্পাদক হাবীব ওয়াহিদ শিবলী, স্বনন সম্পাদক সুনীল শৈশব, সাম্প্রতিক সম্পাদক আমিরুল বাশার। এতে সঞ্চালক ছিলেন কার্পাস সম্পাদক শফিক আজিজ। সভাপতিত্ব করেন ভাস্কর সম্পাদক পুলিন রায়।

পুরস্কার প্রদানের আগে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় গুণিজন পেলেন বগুড়া লেখক চক্র পুরস্কার

Update Time : ০৭:০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫