০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় ইয়াবা পাচারের সময় ননদ-ভাবী গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় দুই নারী (ননদ ও ভাবী) কে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের পায়ের সাথে স্কচটেপে পেঁচিয়ে মোট ২৪০০ পিচ ইয়াবা ট্যাবলেট লুকিয়ে রাখা ছিল।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান শুক্রবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—

দিপা আক্তার, বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার বাসিন্দা

নুর-নাহার (৪০), খুলনার রূপসা থানার নৈহাটি গ্রামের বাসিন্দা ও দিপার ভাবী

ডিএনসির সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বগুড়া–ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে, বাসে বসে থাকা দুই নারী সন্দেহজনক আচরণ করলে তাদের দেহ তল্লাশি করা হয়। তখনই দুইজনের পায়ের সাথে স্কচটেপে পেঁচানো অবস্থায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উপপরিচালক জিললুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে তারা মাদক বহনের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় ইয়াবা পাচারের সময় ননদ-ভাবী গ্রেপ্তার

Update Time : ০৭:২৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫