০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে চায়না কমলার ডালে ঝুলে আছে মাসুদের স্বপ্ন

শেরপুর নিউজ ডেস্ক:
কয়েক বছর আগের কথা। তখন ঢাকায় ছাত্রজীবন কাটাচ্ছিলেন মাসুদুর রহমান মাসুদ। ফলের প্রতি ছিল প্রবল ঝোঁক, বিশেষ করে কমলার প্রতি। ইউটিউবে ভিডিও দেখে একদিন ঢাকা থেকেই নিয়ে এলেন একটি কমলার চারা। যতেœ লালন করলেন, ফলও ধরল কিন্তু টক! তাতেই থেমে যাননি তিনি। শুরু হলো নতুন এক স্বপ্নের যাত্রা।
খোঁজ পেলেন চুয়াডাঙ্গার জীবননগরের নিধিকুন্ডু গ্রামের এক সফল কমলা বাগানের। সেখানে যোগাযোগ করে সংগ্রহ করলেন ৫০টি চাইনিজ জাতের ছোট কমলার চারা।বগুড়ার শেরপুর উপজেলার খামারখান্দি ইউনিয়নের শিবপুর গ্রামে, ১৪ শতক জমিতে রোপণ করলেন নতুন আশার চারা। তারা বলেছিলেন, দুই বছরের মাথায় ফলন পাওয়া যাবে। ঠিক তেমনটাই হলো। প্রথমে পাঁচটি গাছে ফল এলো, আর তার মধ্যেই দেখা মিলল হলুদ রঙের, রসালো ও মিষ্টি কমলার। উৎসাহ দ্বিগুণ হলো মাসুদুর রহমানের। যতœ-পরিচর্যা আরও বাড়ালেন,কৃষিবিদদের পরামর্শ নিলেন।
দ্বিতীয় বছরেই দেখা দিল সফলতা। ১৯টি গাছে পর্যাপ্ত ফলন হলো, বিক্রি করলেন প্রায় ২৬ হাজার টাকার কমলা। পরের বছর সেই আয় বেড়ে দাঁড়ায় ৪২ হাজার টাকায়। এবার আগের গাছ গুলোতে ফলও এসেছে ভালো। এখন তার বাগানে রয়েছে ৪০ থেকে ৪৫টি গাছ। নিজ হাতে ডাল কলম করে আরও গাছ বাড়িয়েছেন। নতুন গাছগুলোতে আগামী বছর ফল আসবে বলে আশা করছেন তিনি। মাসুদুর রহমান বলেন, “১৪ শতক জমিতে অন্য ফসল করলে সর্বোচ্চ ৩০ হাজার টাকা লাভ হয়। কিন্তু কমলা চাষে সেখানে ২ থেকে আড়াই লাখ টাকা লাভ করা সম্ভব। তাই আমি বাগানটা আরও বড় করছি।” তিনি জানান, পরীক্ষামূলকভাবে ভারতের কাশ্মীর থেকে আপেল ও আঙুরের চারা এনে রোপণ করেছেন। আপেল গাছ এখন বেশ বড় হয়েছে, যদিও আঙুরের গাছ এখনও ছোট।
বাগান ঘুরে দেখা যায়, শিবপুরের এই শিক্ষক এখন স্থানীয় কৃষকদের অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু। তার বাগান দেখতে প্রতিদিনই কেউ না কেউ আসেন। বাগান পরিদর্শন শেষে শেরপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুন আহমেদ বলেন,তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন কমলা চাষে। এটা আমাদের দেশে বিদেশি ফলের বাগানের এক অনন্য উদাহরণ। এতে যেমন পুষ্টির চাহিদা পূরণ হবে, তেমনি আমদানি নির্ভরতা কমবে।” উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জুলফিকার হায়দার বলেন, তিনি নিজ উদ্যোগে এই বাগান করেছেন, কোনো সরকারি প্রণোদনা ছাড়াই। বাগান ও ফলন দুটোই প্রশংসনীয়। তার দেখাদেখি আরও অনেকে বিদেশি ফল চাষে উৎসাহ পাবেন। আমরা পরামর্শ ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহযোগিতা করব।” শিবপুর গ্রামের মানুষ এখন গর্ব করে বলেন, তাদের গ্রামেই হয়েছে প্রথম সফল কমলা বাগান। আর এই বাগানের গল্প যেন এক সাধারণ শিক্ষকের অদম্য পরিশ্রম ও সবুজ স্বপ্নের প্রতিচ্ছবি।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে চায়না কমলার ডালে ঝুলে আছে মাসুদের স্বপ্ন

Update Time : ০৭:৪৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫