০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

শেরপুর নিউজ ডেস্ক:

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ-২০২৫ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর সহযোগিতায় বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল আলম।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জাহিদুর রহমান।

অনুষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমির রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন, স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

প্রাণিসম্পদের সার্বিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দেশীয় জাতের উন্নয়ন, প্রাণীর রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে খামারিদের সচেতন করতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—সেমিনার, মতবিনিময় সভা, র‌্যালি, প্রাণিসম্পদ প্রদর্শনী, গবাদিপশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প এবং ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প।

এছাড়া প্রদর্শনীতে স্থানীয় উদ্যোক্তা ও খামারিরা ৩০টি স্টলে উন্নত জাতের গরু, উচ্চ উৎপাদনশীল দুধাল গাভী, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর, সৌখিন পাখি, পোষাপ্রাণী, দুগ্ধজাত পণ্য এবং সর্বাধুনিক পশুপালন প্রযুক্তি প্রদর্শন করেন। এতে খামারি, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেরপুরে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

Update Time : ০৭:১৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫