১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

শেরপুরে নিখোঁজের দুই দিন পর মিললো বৃদ্ধের লাশ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর-ধুনট সীমান্তে নিখোঁজের দুই দিন পর শনিবার (২২ নভেম্বর) সকালে সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মো. নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামের ওই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ।

উদ্ধারের সময় নিহতের শরীরের ডান চোখ উপড়ানো এবং একটি কান ছেঁড়া অবস্থায় দেখা গেছে। নিহত নুরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি নুরুল ইসলাম। পরদিন তাঁর ছেলে ইমদাদুল হক ধুনট থানায় জিডি করেন। শনিবার সকালে ধানক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়।

মরদেহটি যেখানে পাওয়া গেছে, সেটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা। ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, ৯৯৯-এর কলে সাড়া দিয়ে তাঁরা প্রথমে ঘটনাস্থলে যান। কিন্তু জায়গাটি শেরপুর থানার ভৌগোলিক সীমানায় পড়ায় শেরপুর পুলিশকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শেরপুরে নিখোঁজের দুই দিন পর মিললো বৃদ্ধের লাশ

Update Time : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫