০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রীর মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:

উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আনোয়ারার ভাই কামরুল আহসান পিন্টু তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বাদ জুমা ভোলার বাংলাবাজার এলাকায় জানাজা শেষে ফাতেমা খানম জামে মসজিদের পাশের কবরস্থানে আনোয়ারা আহমেদের দাফন সম্পন্ন হবে। এর আগে সকালে ভোলা শহরের তালুকদার বাড়িতে তার মরদেহ নেওয়া হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ারা আহমেদ দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্বামী তোফায়েল আহমেদ, একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ, দুই ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আনোয়ারা আহমেদ ভোলার তালুকদার বাড়ির মরহুম মফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে। ১৯৬৪ সালে তার সঙ্গে তোফায়েল আহমেদের বিয়ে হয়। সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের স্ত্রীর মৃত্যু

Update Time : ০৬:৫৮:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫