০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান দম্পতির দিনযাপন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:

সোনাই ডাঙা বিলের নীরব জলরাশি যত দূর চোখ যায়, তত দূর পর্যন্ত বাস করে অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার মাঝেই ভেসে থাকে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের বৃদ্ধ দম্পতিজামাত আলী (৬৫) ও তার স্ত্রী সখিনা খাতুন। বহু বছর ধরে তাদের সংসার গড়ে উঠেছে এক পুরনো নৌকার ওপর; এটিই তাদের একমাত্র আশ্রয়, একমাত্র ঠিকানা।
বাড়িঘর হারিয়ে একসময় জামাত আলী আশ্রয় নেন শ্বশুরবাড়িতে। কিন্তু সেখানে স্থায়ীভাবে থাকার সুযোগ ছিল না। শেষ পর্যন্ত জলভরা বিলের ওপর ভাসমান একটি পুরনো নৌকাতেই বাঁধা পড়ে তাদের জীবন। ভোর থেকে গভীর রাত রোদ, বৃষ্টি, ঝড় কিংবা শীত সবকিছু সামলেই চলছে তাদের জীবনের লড়াই। খাওয়া, ঘুম, বৃষ্টি থেকে বাঁচাসবই সেই নৌকাতেই। দুই মেয়ের বিয়ে দিলেও নিজের মাথা গোঁজার মতো একটি ঘর জোটেনি তাদের। বার্ধক্যের ভার আর প্রতিদিনের কষ্ট সঙ্গী করেই তারা বেঁচে আছেন পানির ওপর ভাসমান এই আশ্রয়ে। জামাত আলী বললেন, বিয়ের পর থেকেই ঘর নেই। নৌকাই আমাদের ঘর। কোথায় যাব? একবার বজ্রপাতের সময় প্রাণটাই চলে যাচ্ছিল। কিন্তু থাকার মতো জায়গা তো আর নেই। প্রতিবেশী ইমরাম হোসেন বলেন, ছোটবেলা থেকে দেখছি তারা নৌকার ওপরই থাকে। কষ্ট করে দিন চলে। সমাজকর্মী কাজল দাস জানান, তাদের জীবনটা একদম সংগ্রামে ভরা। সমাজের সচেতন মহল একটু নজর দিলেই হয়তো মানবসম্মতভাবে থাকতে পারতেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ধানগড়া ইউনিয়নের প্রশাসক ইলিয়াস হাসান শেখ জানান, “বিষয়টি নতুন করে জানা হলো। যদি তাদের বয়স্কভাতা কার্ড না থাকে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আবেদন করলে অগ্রাধিকার দেওয়া হবে। বিলের বুকভরা নীরবতার মাঝে ভেসে থাকা এই দম্পতির জীবন সমাজের সামনে বড় একটি প্রশ্ন তুলে ধরে— বৃদ্ধ মানুষের মাথা গোঁজার সামান্য আশ্রয় কি পাওয়া এতটাই কঠিন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান দম্পতির দিনযাপন

Update Time : ০৫:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫