০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন

শেরপুর নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-চৌহালী) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে শাহজাদপুর উপজেলার কৈজুরি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে নুরুল ইসলাম তালুকদার কৈজুরী ইউনিয়ন পরিষদের দুইবারে চেয়ারম্যান ও ১৯৮৬ সালের তৃতীয় ও ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন নুরুল ইসলাম তালুকদার। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

তিনি আরও জানান, নুরুল ইসলাম তালুকদার ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, সৎ, কর্মঠ ও মানবিক নেতা। শাহজাদপুর ও চৌহালী অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং জনকল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শুধু তাই নয়, তার আদর্শিক রাজনীতি ও জনসেবার মনোভাব আগামীর তরুণ রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম মারা গেছেন

Update Time : ০১:২৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫