০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

কোটালীপাড়া থানায় ককটেল হামলা, তিন কনস্টেবল আহত

শেরপুর নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এতে কোটালীপাড়া থানার নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) আহত হয়েছেন। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‌‘আহতরা আমাকে জানিয়েছেন থানায় ডিউটিরত অবস্থায় ককটেল বিস্ফোরণে তারা আহত হন। তাদের শরীরে স্পিন্টারের আঘাত ছিল। তবে সেগুলো মারাত্মক নয়। তাই তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ আহতরা সবাই কোটালীপাড়া থানার কনস্টেবল বলে ওই কর্মকর্তা জানান।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে দুর্বৃত্তরা থানায় একটি ককটেল ছুড়ে মারে।’

এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি জানিয়ে কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মামুন বলেন, ‘কোটালীপাড়া থানায় একটি ও উপজেলা পরিষদে দু’টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। উপজেলা পরিষদে ককটেল হামলায় কেউ আহত হয়নি। এগুলো উদ্ধার ও তদন্তে কাজ শুরু হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কোটালীপাড়া থানায় ককটেল হামলা, তিন কনস্টেবল আহত

Update Time : ০১:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫