শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগে তিন যুবককে আটক করে গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের বোয়ালকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- জীবন, সাজু ও সম্রাট। তাদের সকলের বাড়ি দুবলাগাড়ি এলাকায় বলে জানা গেছে। তবে ছিনতাইকারী চক্রের চারজনের মধ্যে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায়,ধুনট উপজেলার উল্লাপাড়া এলাকা থেকে যাত্রী সেজে দুই ছিনতাইকারী একটি অটোরিকশায় ওঠে শেরপুরে আসার কথা বলে। পথিমধ্যে সালফা এলাকায় এসে আরও দুইজন তাদের সঙ্গে যুক্ত হয়। পরিকল্পনা অনুযায়ী, তারা গজারিয়া রোডের একটি ফাঁকা নির্জন স্থানে এসে অটো চালককে মারধর শুরু করে এবং অটোরিকশাটি ছিনতাই করে দ্রæত গজারিয়া রোডের দিকে রওনা দেয়। আহত অটো চালকের আত্মচিৎকার শুনে দ্রæত স্থানীয়রা বিষয়টি জানতে পারে। এ সময় তারা দ্রæত একটি সিএনজি নিয়ে চোরদের পিছু ধাওয়া করেন। দীর্ঘ চেষ্টার পর গজারিয়া এলাকায় গিয়ে তিন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। ক্ষুব্ধ জনতা এসময় আটককৃত তিন ছিনতাইকারীকে গণধোলাই দেয়। পরে তাদেরকে শেরপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন বলেন, ছিনতাইয়ের অভিযোগে তিনজন আটক রয়েছে। পলাতক একজনকে ধরতে অভিযান চলছে।
০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
শেরপুরে ৩ অটো ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
-
শেরপুর নিউজ প্রতিবেদকঃ - Update Time : ১০:৩৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- ৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



























