০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল— ‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।

বৃহস্পতিবার সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথি, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে সমিতি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ক্যাম্প আয়োজন করা হয়। গ্লুকোমিটারের সাহায্যে প্রায় তিন শ মানুষ রক্তের শর্করা পরীক্ষা করান। যাদের ডায়াবেটিস শনাক্ত হয়েছে, তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন সমিতির চিকিৎসকেরা।

পরে সমিতির হলরুমে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির প্রশাসক মোহাঃ আতাউর রহমান। বক্তব্য দেন হাসপাতালের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) ও গাইনি বিশেষজ্ঞ ডাঃ রোখশানা বানু, চিকিৎসা সেবা–পরিচালক ডাঃ মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর প্রমুখ।

বক্তারা বলেন, ডায়াবেটিস এখন বৈশ্বিক মহামারী। ১৯৯১ সাল থেকে বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিবস পালন করা হচ্ছে। ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যায় বাংলাদেশ এখন বিশ্বের সপ্তম স্থানে। দেশে প্রায় ৩৪ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হলেও তাঁদের অনেককেই এখনো শনাক্ত করা যায়নি।

বক্তারা মনে করেন, কর্মজীবী মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি বেশি—তাই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন ও সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

উইজডেনের ‘পিএসএল সেরা একাদশে’ নাহিদের নাম

বগুড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

Update Time : ০৫:৫৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫