০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

শেরপুর নিউজ ডেস্ক: রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে নগরের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজিউর রহমান জানান, রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আটক করা হয়েছে একজনকে। বিচারক আব্দুর রহমানের ছেলে সপ্তম শ্রেণিতে পড়ত। ঘটনার সময় বিচারক বাসায় ছিলেন না।

তিনি আরও বলেন, বাইরে থেকে এক যুবক বিচারকের স্ত্রীর ভাই পরিচয় দিয়ে বাসায় ঢুকে। হামলার সময় বিচারকের স্ত্রীর সঙ্গে যুবকের ধস্তাধস্তি হয়। হামলাকারী যুবককে আটক করা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, তাসমিন নাহারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে অস্ত্রপচার করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একজন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। আহত হওয়ায় তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, হামলাকারী হিসেবে আটক ব্যক্তির নাম ইমন। তাঁর বাড়ি গাইবান্ধায়। বিচারক আবদুর রহমান সিলেটে কর্মরত থাকাকালে ইমনের বিরুদ্ধে সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবদুর রহমানের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি পরিবার নিয়ে নগরের ডাবতলা এলাকায় ভাড়া বসবাস করতেন। তার ছেলে তাওসিফ রহমান নবম শ্রেণিতে পড়ত।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

Update Time : ০৬:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫