০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

শেরপুরে তুচ্ছ ঘনায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগা গ্রামে শিশুরা ফুটবল খেলার সময় হালিম (২০) নামের এক পাখি শিকারীর পাখি উড়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতরা হলেন, চান মিয়া (২৭), আতিক (২৩), আলম (৪২), নাজমিন (২৪), আসমানি (২৫) ও আজমিনা (২২)। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে বায়েজিদ (১৩) নামের এক শিশু তার সহপাঠিদের নিয়ে মাঠে ফটবল খেলা করছিল। খেলার সময় বলটি পাশের জমির মধ্যে যায়। ওই সময় একই গ্রামের হালিম ঐ জমিতে পাখি শিকার করছিল। বলটি সেখানে চলে যাওয়ায় ব্যাঘাত ঘটে এবং পাখি উড়ে যায়। এতে অভিযুক্ত হালিম শিশু বায়েজিদকে মারধর করে। বিষয়টি নিয়ে শিশুর মা তার পরিবারকে অভিযোগ করার জন্য যায়। এসময় উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়। পরে একই গ্রামের প্রতিবেশী কাউসার আলী (২৫), আবু বক্কার (৫৫), আবু তাহের (৬৫) ও হালিমা বিবি (৫০) পূর্বপরিকল্পিতভাবে বায়েজিদদের বাড়িতে গিয়ে ধারালো চাকু ও বাঁশের লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে চান মিয়া, আতিক, আলম, নাজমিন, আসমানি ও আজমিনা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় নাজমিন ও আসমানিকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শেরপুরে তুচ্ছ ঘনায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

Update Time : ০৭:২৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫