০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

বগুড়ায় মুরগি চুরি করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ভুট্টো নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার গাবতলীতে মুরগি চুরি করা নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে তরিকুল ইসলাম ভুট্টো (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় প্রতিপক্ষের স্বাধীন (১৮) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের কিতুনীয়া গ্রামে এ ঘটনা ঘটে। গাবতলী থানার ওসি সেরাজুল হক এ তথ্য দিয়ে জানান, প্রধান হামলাকারী স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত তরিকুল ইসলাম ভুট্টো বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের কিতুনীয়া গ্রামের আনোয়ার হোসেন সাজুর ছেলে। ভুট্টোর সঙ্গে আগে প্রতিবেশী এক পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। সম্প্রতি প্রতিপক্ষের লোকজন ভুট্টোর মুরগির খামার থেকে ব্রয়লার মুরগি চুরি করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ তুঙ্গে উঠে। এর জের ধরে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দু’পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের মারপিটে ভুট্টো ঘটনাস্থলেই মারা যান। অপরপক্ষের আবু সাঈদের ছেলে স্বাধীন গুরুতর আহত হন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ৯টায় গাবতলী থানার ওসি সেরাজুল হক জানান, দু’পক্ষের মারামারিতে ভুট্টো নামে একজন নিহত ও প্রতিপক্ষের স্বাধীন নামে একজন আহত হয়েছেন। হত্যায় জড়িত থাকায় স্বাধীনকে গ্রেফতার করা হয়েছে। এ খবর পাঠানো সময় লাশ উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। গ্রামে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বগুড়ায় মুরগি চুরি করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ভুট্টো নিহত

Update Time : ০৬:৫৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫