০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

১৭ জেলায় শুরুতেই নামতে পারে হাড় কাঁপানো শীত

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের ১৭ জেলার কিছুকিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। রোববার (৯ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানিয়েছে।

পোস্টে জানানো হয়, রবিবার রাত থেকে ১৪ বা ১৫ নভেম্বর রাত পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, জামালপুর ও এর পার্শ্ববর্তী কিছুকিছু স্থানে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। এ সময়ে দেশের অধিকাংশ স্থানের রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে।তবে দিনের তাপমাত্রা সারা দেশেই ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। তাই দিনে তেমন শীত অনুভব হবে না।

পোস্টে আরও জানানো হয়, ঠান্ডা আর গরমের পার্থক্যের কারণে ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হতে পারেন অনেকে। এজন্য বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

১৭ জেলায় শুরুতেই নামতে পারে হাড় কাঁপানো শীত

Update Time : ০৬:৪৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫