০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ নন-এমপিও শিক্ষকরা

শেরপুর নিউজ ডেস্ক: এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি নিক্ষেপ করেছে পুলিশ। এতে সচিবালয় অভিমুখে প্রবেশের চেষ্টা করা শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েছেন।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে সচিবালয়ের দিকে প্রবেশের পথে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন শিক্ষককে আটক করেছে পুলিশ।

গত ২ নভেম্বর থেকে নন-এমপিও শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করে আসছেন। তাদের এক দফা দাবি হলো- সারাদেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করতে হবে।

এর আগে অক্টোবরে টানা ২০ দিন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেন। দাবি পূরণে আশ্বাস দেওয়ায় সেই দফায় তারা ফিরে যান।

Tag :

সম্পাদক ও প্রকাশক: প্রভাষক নাহিদ আল মালেক, মুঠোফোন ০১৭১২ ২৬৬৩৭৪

উপদেষ্টা সম্পাদক: আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু ,মুঠোফোন ০১৭১১ ১৯৭৫৬৫

সহকারি সম্পাদক: আশরাফুল আলম পুরণ, মুঠোফোন ০১৭১১ ১৯৭৬৭৯

সম্পাদক কৃর্তক শান্তিনগর (টাউনকলোনী),শেরপুর,বগুড়া থেকে প্রকাশিত।

কার্যালয়: সাইফুল বারী কমপ্লেক্স, শান্তিনগর (টাউনকলোনী) শেরপুর ৫৮৪০, বগুড়া।
ইমেইল:

ই মেইল: sherpurnews2014@gmail.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাউন্ড গ্রেনেড-জলকামানে ছত্রভঙ্গ নন-এমপিও শিক্ষকরা

Update Time : ০৫:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫